কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে এক সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল ৭:৩০ টায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট)-এর হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাওলানা ইউনুস আলীর সঞ্চালনায় ও মাওলানা সেকেন্দার আলীর সভাপতিত্বে পবিত্র কোর’আন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকার। বিশেষ অতিথি জনাব মাওলানা মোঃ আব্দুল মালেক, জনাব মোঃ আব্দুল কাদের বি.এসসি।আরো বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ।
অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে দেশ ও জাতির জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন।