পিরোজপুর জেলা মঠবাড়িয়া উপজেলা ​৩নং মিরুখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের সুনির্দিষ্ট পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তরুণ সমাজসেবক মোঃ রাফিউল ইসলাম (রাজু)।

​এলাকার অবহেলিত উন্নয়ন ও সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সুপরামর্শ কামনা করেছেন। ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে ইতিমধ্যে এলাকাবাসীর নজর কেড়েছেন। তিনি ০৩নং মিরুখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির সাবেক দপ্তর সম্পাদক হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

​এলাকার উন্নয়নে মোঃ রাফিউল ইসলাম রাজুর উল্লেখযোগ্য অঙ্গীকারগুলোর মধ্যে হচ্ছে মৌলিক নাগরিক সেবা: ওয়ার্ডবাসীর সুপেয় পানির সংকট দূর করতে বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা এবং বাড়ির দরজার কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে ইটের রাস্তায় রূপান্তর করা।

​যোগাযোগ ও অবকাঠামো: এলাকার পুরাতন রাস্তা ও ঝুঁকিপূর্ণ পুলগুলো পুনর্নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ ও সহজ করা।

​শিক্ষা ও যুব উন্নয়ন: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে বিশেষ নজরদারি, ধর্মীয় শিক্ষার সুব্যবস্থা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠের সুনির্দিষ্ট ব্যবস্থা করা। এছাড়া যুবকদের বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

​আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা: সমাজে শান্তি বজায় রাখতে চাঁদাবাজি, সন্ত্রাস ও ইভটিজিং কঠোর হাতে দমন করা এবং সব ক্ষেত্রে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ​সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা: প্রকৃত গরিব, অসহায় ও এতিমদের সবসময় পাশে থাকা এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং গর্ভকালীন সময়ে মাতৃত্বকালীন ভাতার স্বচ্ছতা ও সঠিক বণ্টন নিশ্চিত করা।
​এলাকারবাসীর সার্বিক কল্যাণ ও একটি মডেল ওয়ার্ড গড়ে তুলতে তরুণ এই নেতার হাতকে শক্তিশালী করতে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।