কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে পৌর এলাকার একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নাগেশ্বরী থানার পুলিশের পৃথক অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পেছনের একটি ফাঁকা জায়গায় পরিত্যক্ত ঘর থেকে ইয়াবা বিক্রির অভিযোগে মো. দুলাল মিয়া (২৯), মো. বেলাল হোসেন (৪০), আব্দুল খালেক (৪৫) ও জুবায়ের হোসেন (৩৬)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ওই চারজন সেখানে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে, নাগেশ্বরী পৌরসভার সুখ্যাতি লাল স্কুলসংলগ্ন একটি সারের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাগেশ্বরী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।১ কেজি গাঁজা জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে পৌর এলাকার একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নাগেশ্বরী থানার পুলিশের পৃথক অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পেছনের একটি ফাঁকা জায়গায় পরিত্যক্ত ঘর থেকে ইয়াবা বিক্রির অভিযোগে মো. দুলাল মিয়া (২৯), মো. বেলাল হোসেন (৪০), আব্দুল খালেক (৪৫) ও জুবায়ের হোসেন (৩৬)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ওই চারজন সেখানে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে, নাগেশ্বরী পৌরসভার সুখ্যাতি লাল স্কুলসংলগ্ন একটি সারের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাগেশ্বরী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।