রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো: আশিক সাঈদ মহোদয় আজ ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর দেড়টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো: আশিক সাঈদ মহোদয়কে স্বাগত জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উভয় কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

পরে সম্মানিত পুলিশ কমিশনার ডিআইজি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)-এর দায়িত্বে জনাব মো: মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র জনাব মো: গাজিউর রহমান, পিপিএম।

মোঃ সিদ্দিকুর রহমান বাবু, বিভাগীয় প্রধান