মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৬সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্যালয় শ্রীপুরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃনাজমুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সব্দাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃহারুন অর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কামরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসন,সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, রুপালী ইয়াসমিন,নাজমুন নাহার সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ। প্রধান অতিথি জনাব নাজমুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা লেখাপড়ার পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।

আলোচনা অনুষ্ঠানের সভাপতি মোঃ এনামুল হক বাল্য বিবাহ,গর্ভকালীন সেবা,মাতৃত্বকালীন সেবা ও স্বাস্থ্য সেবা বিষয়ে ছাত্রীদের উদ্দেশ্য বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।