ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকা থেকে শাহীন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহীন ওই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।

আজ ৬ সেপ্টেম্বর (শনিবার) নিজ গৃহের চালের সঙ্গে শাহীনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

প্রাথমিক আলামত দেখে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মঈনাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।