শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি নিহত হয়রানির শিকার হচ্ছেন প্রবাসীরা। মরিসাস থেকে ইন্ডিয়া হয়ে আজ সকাল ১০ টা ৪৫ এর ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশী মরিশাস এ কর্মরত হাসিব হাসান।
সবকিছু ঠিকঠাক থাকলেও বিপত্তি ও দুর্ঘটনা শিকার হন বাংলাদেশ বিমান বন্দরে। দীর্ঘ চার বছর পরে স্ত্রী সন্তান, প্রিয়জনের প্রিয় কিছু আনার চেষ্টাই করেন সব প্রবাসী যোদ্ধারা।
প্রবাসী ভাইয়ের লাগেজটি বোর্ডিং পাস করার সময় লাগেজটি তার চোখের আড়াল হয়ে বেল্টে আসার পরে দেখা যায় না লাগে জটিল এক সাইড কাটা ও দুইটা চাকা ভাঙ্গা।
পরবর্তীতে বিষয়টি এয়ারপোর্ট কর্তৃপক্ষকে জানানো হলে তারা প্রবাসীর বোলিং পাশের কাগজটি দেখতে চান এবং সেখানে কত কেজি মালামাল লেখা আছে সেটা তারা পর্যবেক্ষণ করেন।
প্রবাসী হাসিব হাসান জানান তার লাগেজটি রেপিং করা ছিল ও সে সময় তার ওয়েট ছিল ৫৩ কেজি ২০০ গ্রাম। লাগেজটি কাটার পরে লাগেজটির ওয়েট হয় ৫১ কেজি ৯০০ গ্রাম। পরবর্তীতে বাংলাদেশের কর্মরত এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ সমঝোতার মাধ্যমে প্রবাসী মোঃ হাসিব হাসানকে পাঁচশত টাকা দিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন।
চার বছর পরে দুমাসের ছুটিতে দেশে আশা হাসিব হাসানের কে শুনবে তার কষ্টের কথা?