বাড়াবিল ৯ নং ওয়ার্ডে সহ প্রায় সাত গ্রামের সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে! বছরের পর বছর ধরে রাস্তার এই বেহাল দশা। বৃষ্টি হলেই রাস্তাঘাট কাদা ও পানি জমে,জায়গায় জায়গায় গর্ত চলাচলের অযোগ্য হয়ে পড়ে।এটি একটি জনবহুল মানুষের ব্যবহৃত রাস্তা এখানে প্রায় সাত গ্রামের মানুষের যাতায়াত, বহুদিন ধরে এই রাস্তাটির অবস্থা শোচনীয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ পথচারী আর রোগীদের যাতায়াতের দুর্ভোগের যেন কোনো শেষ নেই। প্রতিনিয়ত মানুষজন দুর্ঘটনার শিকার হচ্ছে।
গ্রামবাসীরা বলেন, আমরা গ্রামবাসী বারবার পৌরসভা কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি । অভিযোগ দিয়েও আমরা গ্রামবাসী শুধু অবহেলাই পেয়েছি , কোনো সমাধান পাইনি। পৌরসভা কর্তৃপক্ষের এই চরম উদাসীনতা সত্যিই দুঃখজনক ও লজ্জাজনক। তারা আরও বলেন, আমরা সাধারণ ট্যাক্স দেওয়া নাগরিকরা তাহলে কার কাছে যাবো? আমরা কি এই দেশের নাগরিক নই? আমাদের এই ভোগান্তি দেখার কি কেউ নেই? আমরা পৌরসভা কর্তৃপক্ষর তীব্র অবহেলা ও উদাসীনতার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে রাস্তা সংস্কার করার জোর দাবি জানাচ্ছি।