ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে এতে অনত্য ১৫ জন গুরুতর আহত হন, সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ দিকে ঢাকা – বরিশাল মহাসড়কের উপজেলা ডাঙ্গা ইউনিয়নের ভবুকদিয়া বাসস্টান্ট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার কল প্রকার প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফরিদপুরের দিক থেকে ছেড়ে আসা জে. আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। অপরদিকে সংঘর্ষের প্রভাব ও তীব্রতায় ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়।
এদিকে দুর্ঘটনার ফলে ঢাকা- বরিশাল মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত যানবাহনটি সরানোর কাজ শুরু হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হেলাল উদ্দিন ও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ঘটনা স্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি অধ্যায়ের পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর জেলা প্রতিনিধি