বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলার আওতাধীন মালুমঘাট ইউনিয়ন শাখার ১ ও ২ নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল মালুমঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে গতকাল ৩০ আগস্ট বিকাল চারটায় সংগঠনেরনকার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন মালুমঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম। প্রধান অতিথি ছিলেন মালুমঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি মো : জকরিয়া।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক – ১এম আর মাহবুব, সাংগঠনিক সম্পাদক – ২ হেলাল শিকদার, ১নং ওয়ার্ডের সভাপতি আমান উল্লাহ, ২নং ওয়ার্ডের সভাপতি নুরুল আমিন।
বিশেষ বক্তা ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, চকরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম সরু,, মালুমঘাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, নুরুল আলম, শফি উল্লাহ।
প্রতিনিধিঃ স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম