৪৭ নওগাঁ-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক মহান জাতীয় সংসদে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য নির্বাচিত হয়েছেন।
এমপি মহোদয়ের এই নতুন অর্জন ও দায়িত্বপ্রাপ্তিতে ৪৭ নওগাঁ-২(ধামইরহাট-পত্নীতলা) আসনের সর্বস্তরের জনগন এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন। এই আসনের জনগনের দৃঢ় বিশ্বাস, এমপি মহোদয়ের নতুন এই দায়িত্ব ধামইরহাট-পত্নীতলা এলাকার পাশাপাশি দেশের শিল্প খাতের প্রসারে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
তাঁর এই সম্মান প্রাপ্তিতে আমরা নওগাঁ-২ আসনের সর্বস্তরের জনগণ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার দরবারে এমপি মহোদয়ের সুস্বাস্থ্য, এবং নতুন মেয়াদে অর্পিত দায়িত্ব পালনে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন ধামইরহাট-পত্নীতলা (৪৭ নওগাঁ -২) বাসী।