লালমাইয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিতি।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে লালমাই থানা পুলিশের আয়োজনে বাগমারা দক্ষিণ ইউনিয়নে এক মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান।
এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকের ভয়াবহ সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করেন। বক্তারা যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সমাবেশ শেষে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে বাগমারা দক্ষিণ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্থানীয় তরুণ, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদান করেন।