বাংলাদেশ পুলিশে গৌরব ও সফলতার সাথে পেশাজীবনের ২০ বছর (দুই দশক) পূর্ণ করেছেন নওগাঁ জেলার সম্মানীত বর্তমান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম(স্যার)। গত ২১আগস্ট ২০২৬ তারিখে তাঁর এই চাকুরিজীবন দুই দশকে পদার্পণ করেন।

২০০৬ সালের ২১ আগস্ট বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদানের মধ্য দিয়ে দেশসেবা ও জননিরাপত্তার যে ব্রত তিনি গ্রহণ করেছিলেন, দীর্ঘ দুই দশক ধরে তিনি তা অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে আসছেন।

২০০৬ সালের ২১আগস্ট এক বুক প্রত্যয় নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মোহাম্মদ তারিকুল ইসলাম। শুরু থেকেই তিনি তাঁর পেশাদারিত্ব, মেধা ও মানবিক গুণাবলি দিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। চাকুরিজীবনের এই দীর্ঘ সময়ে তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

২০২৫ সালের ৩০ নভেম্বর নওগাঁ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ তারিকুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নওগাঁ জেলা পুলিশের কাজের গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে ব্যাপক সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে নওগাঁর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে ইতোমধ্যে।

সড়কে ডাকাতি প্রতিরোধে রাতে নিয়মিত পেট্রোলিং ডিউটিসহ অভূতপূর্ব সাফল্য
নওগাঁর বিভিন্ন সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে নিয়মতান্ত্রিক পুলিশ পাহারার ব্যবস্থা, সোলার লাইট স্থাপন এবং পুলিশের বিশেষ টহল ও চেকপোস্ট জোরদার করার মাধ্যমে সড়ক ডাকাতির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে এনেছেন তিনি।

সম্প্রতি ধামইরহাটের চাঞ্চল্যকর ও ক্লুলেস মেরিনা বেগম হত্যাকাণ্ডসহ বিভিন্ন জটিল অপরাধের রহস্য মাত্র এক রাত বা ২৪ ঘন্টার মধ্যে উদঘাটন করে আসামিদের আইনের আওতায় এনে জেলা পুলিশের প্রতি জনগণের আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন।

তাঁর সুনির্দিষ্ট নির্দেশনায় নওগাঁর ডিবি পুলিশ ও আইসিটি শাখা সক্রিয়ভাবে কাজ করছে। বিপুল পরিমাণ হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ বড় বড় আর্থিক সাইবার অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ।

তিনি নিয়মিত বিভিন্ন থানা ও পুলিশ লাইন্স আকস্মিক পরিদর্শন করে পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা তদারকি করছেন। একই সাথে গভীর রাতে সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলে সড়ক ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন।

২০ বছর পূর্তিতে অনুভূতি ও প্রত্যয়ঃ চাকরির দুই দশক পূর্তি উপলক্ষে এক বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও গভীর অনুভূতি প্রকাশ করেছেন। তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দীর্ঘ এই পথচলায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ জনগণের সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, “পুলিশ কেবল একটি পেশা নয়, এটি মানুষের সেবা করার একটি পবিত্র মাধ্যম”। আগামী দিনগুলোতেও তিনি নওগাঁ জেলাকে সম্পূর্ণ অপরাধমুক্ত, মাদকমুক্ত এবং নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে আইন অনুযায়ী কঠোরভাবে দায়িত্ব পালন করে যাবেন।

মোহাম্মদ তারিকুল ইসলামের এই গৌরবময় মাইলফলকে নওগাঁ জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাধারণ মানুষ আশা করছেন, তাঁর সততা ও দক্ষ নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশ আগামীতে আরও মানবিক ও জনবান্ধব বাহিনী হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।