পিরোজপুরের মঠবাড়িয়ায় রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখা, সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করা এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনার পাশাপাশি সচেতন মূলক প্রচারণা চালানো হয়।
১৯ আগস্ট’২৬ বুধবার রাতে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রাব্বি।
প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্ব মহলের লোকজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান রাব্বী বলেন এ অভিযান অব্যাহত থাকবে এবং প্রতিনিয়ত নজরদারিতে রাখা হবে।
এবং জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং তরুণ প্রজন্মকে বিপথগামিতা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এই বিশেষ নজরদারি ও অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানের স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ও কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।