ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পীরগঞ্জ পৌরসভা যৌথ আয়োজিত দুই দিন ব্যাপী” পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭) আগষ্ট পীরগঞ্জ পৌর মিলনায়তনে কর্মশালা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী মেহেদী হাসান এর সভাপতিত্বে কর্মশালা সেশন পরিচালনা করেণ ঢাকা-স্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এইচ এস শাহীন, সোসাল ডেভেলপমেন্ট অফিসার মো. বাবুল আকতার, সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, পরিসংখ্যান কর্মকর্তা মাজেদূর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা সুমিত গুপ্ত, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, উপ-সহকারী প্রকৌশলী নূর শাহজাহান শাহ,।
কর্মশালায় গুরুত্বপূর্ণ বিষয়াবলী তুলে ধরা হয়। কর্মশালা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ( এসডিজি) -৬ অর্জনে উদ্দেশ্য সকলের নিরাপদ পানি ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম প্রাধান লক্ষ্য। আর সেই ধারাবাহিকতা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করে যাচ্ছে। মানব বর্জ্য ও ড্রেনের জলাবদ্ধতা সমস্যা চিহ্নিত করণ, তার প্রতিকার সমন্ধে আলোকপাত করা হয়।