আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮ নম্বর আওলাই ইউনিয়নের শিরট্রী হাটবাজারে গণসংযোগ করেছেন বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়াবিদ মো. আব্দুল কাদের মন্ডল।

রোববার (১৬ আগস্ট) শিরট্রী হাটবাজারে গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন আওলাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোজাহার আলী মন্ডল, সহসভাপতি আমিনুল কাজী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রেজুয়ান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজমুল হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ লেবু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মন্ডল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রানু মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সোহাগ মন্ডল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের মন্ডল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল বাকী।

এ ছাড়া ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দুলাল হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, সহসভাপতি ফারুক হোসেন মাস্টার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আজাহার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মো. এন্তাজ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম মন্ডল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন মন্ডলসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে আব্দুল কাদের মন্ডল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।