উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রবিবার ১৬ আগস্ট বেলা ৩টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন।
উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জেড এম তৌফিকুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গচন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সী জয়নার আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, শ্রীপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহুরুল লস্কার, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হানুজ্জামান রিংকু প্রমুখ।
এছাড়াও উপজেলার সরকারি, বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও উপজেলা মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা মৎস্যজীবীদের পক্ষে মৎস্যচাষী অরজিৎ বিশ্বাস বক্তব্য রাখেন।