রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ ও ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া বর্ণাঢ্য র্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা অনুষ্ঠিত ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদসংলগ্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য পক্ষ শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন গণমানুষের নেতা,মঠবাড়ীয়ার ৫ লক্ষ লোকের কান্ডারী,১২৯,পিরোজপুর-৩ মঠবাড়ীয়া উপজেলার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: রুহুল আমীন দুলাল মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জনাব আলহাজ্ব কে,এম হুমায়ূন কবির, সাবেক সভাপতি,পৌর বিএনপি, জনাব মো: মিজানুর রহমান,সাধারণ সম্পাদক,পৌর বিএনপি,জনাব মো:: গাউস মিয়া, বীর মুক্তিযোদ্ধা, আহবায়ক,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মঠবাড়ীয়া,ওসি তদন্ত,মঠবাড়ীয়া। সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার,মঠবাড়ীয়া জনাব মো: আতাউর রাব্বী। উপস্হিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার জনাম মোজাম্মেল হকসহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এ লেখাকালিন অনুষ্ঠান চলছে। সকল বক্তাগণ মাছ চাষ বৃদ্ধিকরে আমিষের উৎপাদন বৃদ্ধি করার সকল মৎচাষীদের আহবান জানান।