শেরপুরে ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় শেরপুর নিউমার্কেট এলাকার নিউ আলিশান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস অ্যাসোসিয়েশন, শেরপুরের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা মুমিনুল বারী খান তারেক। সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম আল মাসুদ সেলিম, মো. রফিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, মো. দেলোয়ার হোসেন (ক্রিসেন্ট), এম.আর.আর. জানজান আলী ও মাশিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা ফার্মাসিউটিক্যাল খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সংশ্লিষ্টদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ফার্মাসিউটিক্যাল খাতের পেশাজীবীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস অ্যাসোসিয়েশন, শেরপুরের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল কাদের।

এ সময় ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস অ্যাসোসিয়েশন, শেরপুরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।