কাউখালী মহিলা কলেজের নাইটগার্ড সঞ্জীব দাস কে কলেজের রুমের মধ্যে বসে মাদক গ্রহণকালে আটক করে কাউখালী থানা পুলিশ।

আজ ১৫ই আগস্ট রাতে কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এসআই মহিউদ্দিন ও এসআই খাইরুল হাসান।

এ সময় কাউখালী মহিলা কলেজের নাইটগার্ড সঞ্জীব দাসের কাছ থেকে ৬০ গ্রাম গাজা সহ মাদক সেবনের সরঞ্জামাদী উদ্ধার করেন। একই দিন রাতে শাহিন নামে আরও এক মাদক ব্যবসায়ীকে ৫ পিস ইয়াবা আটক করে কাউখালী থানা পুলিশ।