সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর এলাকা সালাম বাহিনীর চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে নৌ যান মালিক কর্মচারী সহ ৩ উপজেলার ২৭ গ্রামের সকল নারী ও পুরুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

শুক্রবার (১৪) আগস্ট যমুনার নদীর পার্শ্ববর্তী চর অঞ্চল বেলকুচি,বরধুল ইউনিয়নের খিদ্রা চাপিয়া এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

এটি চৌহালী উপজেলার চরবেল,পুংলি, বেলকুচি টাংগাইল সদর , জাঙ্গালিয়া ও মহেশপুর নৌযান মালিক কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এই কর্মসূচিতে বক্তারা বলেন, চাঁদাবাজ সন্ত্রাসী সালাম ও তার বাহিনী রুবেল , আলম মাসুদ,কাউসার এবং হাবিব রাত হলেই আমাদের যমুনা নদি দিয়ে নৌকা নিয়ে অস্ত্র সাথে নিয়ে মহরা দেই।
এবং তারা নৌকা, বাল্কহেড, ও অনেক নৌকা থেকে চাদা আদায় করে ও অনেক মারধোর ও করে

এই মানবন্ধন কর্মসূচি আবু সাঈদের সভাপতিতে বক্তব্য রাখেন, কাছির উদ্দিন, বক্কার মোল্লা, সুমন, ইউসুফ মোল্লা এবং হাজারো নারী পুরুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।