সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও জলাবদ্ধতায় বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে পানি ও কাদায় চলাচল কঠিন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব খানাখন্দে পানি জমে গর্তগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কোথাও কোথাও সড়কের মাটি সরে গিয়ে যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে অটোরিকশা, ইজিবাইক ও অন্যান্য ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হয়েছে। খানাখন্দে পানি জমে থাকায় অনেক জায়গায় সড়কের প্রকৃত অবস্থা বোঝা যায় না। ফলে পথচারী ও যানবাহন চালকদের প্রতিনিয়ত দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

স্থানীয়রা জানান, মিরুখালী মঠবাড়িয়া সড়কটি আশপাশের এলাকার মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই সড়ক কি দি মিরুখালি আমুয়া,ভগিরথপু, এবং সাফা, সাধারণ মানুষ যাতায়েত প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে বিপুলসংখ্যক মানুষ এ সড়ক ব্যবহার করেন। সড়কটির এমন বেহাল অবস্থার কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রোগী ও জরুরি প্রয়োজনে চলাচলকারীদের ভোগান্তি আরও বেশি।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।