সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে জিল্লুর রহমান(৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার( ১২) আগস্ট সকাল ৮টার দিকে বড় পাঙ্গাসী ইউনিয়নের চক পাঙ্গাসি গ্রামে এই নিহতের ঘটনা ঘটে।
নিহত জিল্লর রহমান এর পরিবার জানায়, আজ সকালে জাল নিয়ে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতের সৃষ্টি হয় ওই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করে বড় পাঙ্গাশী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান,বজ্রপাতে মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং মরদেহ উদ্ধার করে পরিবার এর কাছে হস্তান্তর করা হয়েছে।