মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নাজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য সুলতানা জেসমিন এমপি মহোদয়।

উক্ত সভায় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে নাজিরপুর থানার ওসি (তদন্ত) হালিম তালুকদারও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে আরও কার্যকর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে শিক্ষার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।