কুড়িগ্রামের চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ বুধবার পালিত হয়েছে।

জানাগেছে দিবসটির কর্মসূচিতে ছিলো আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ। সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে চিলমারী অডিটরিয়াম হল রুমে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য সচিব অধ্যাপক আবু হানিফা, বাংলাদেশ জামায়াতে ইসলামির চিলমারী উপজেলা শাখার আমির অধ্যাপক নূর আলম মুকুল, চিলমারী মডেল থানা অফিসার ইনর্চাজ নয়ন কুমার , ,উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিলমারীর নেতা সাব্বির আহম্মেদ, মুদাফৎথানা এসসি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাসবিরুল ইসলাম, প্রেস ক্লাব চিলমারীর সভাপতি হুমায়ুন করিব প্রমুখ। আলোচনা সভায় উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার সরওয়ার আলম। আলোচনা শেষে কবিতা আবৃত্তি , রচনা প্রতিযোগীতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে বাংলাদেশ জামায়েতে ইসলামি ও বিএনপির মিছিল বিকাল ৫.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তী উপলক্ষে বাংলাদেশ জামায়েতে ইসলামি ও বিএনপির মিছিল উপজেলার গুরুত্ব পূণ সড়ক গুলো প্রদক্ষিণ করেন। উক্ত মিছিলে জামাত ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।