সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াহাব।

বৃহস্পতিবার (৩১) জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক বাদে ১৩ টি পদে ৩৫প্রার্থী অংশগ্রহণ করেন।

প্রতিদ্বন্দ্বী তা ভাবে এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, কার্যকরী সভাপতি গাভী প্রতীকে হাশেম আলী, সহ-সভাপতি পিক আপ প্রতীকে ফারুক হোসেন ভোলা,যুগ্ম সম্পাদক তাল পাখা প্রতীকে খন্দকার দিদার আলি,সহ-সম্পাদক কাটারি প্রতীকে আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক চাঁদ তারা প্রতীকে মোকাদ্দাস আলী,কোষাদক্ষ্য তালা চাবি প্রতীকে শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হাতুড়ি প্রতীকে বিশা শেখ,সড়ক সম্পাদক বটগাছ প্রতীকে আব্দুস সাত্তার, প্রচার ও পূর্ণবাসন স্টিয়ারিং প্রতীকে আব্দুস সামাদ, ও ক্রিয়া সম্পাদক লাঙ্গল প্রতীকে শহিদুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এবং সদস্য পদে পানির বোতল প্রতীকে ইয়াসিন আলী, মোরগ প্রতীকে রুবেল আহমেদ, ও ঘোড়া প্রতীকে একরামুল হোসেন বিজয়ী হয়েছেন।