দেশের বাজারে এসার ব্র্যান্ডের নতুন ‘এসএ২৭২ইউপি১’ (SA272U P1) আল্ট্রাস্লিম মনিটর উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। আধুনিক অফিসিয়াল কাজকর্ম, কনটেন্ট ক্রিয়েশন, মাল্টিমিডিয়া বিনোদন এবং ক্যাজুয়াল গেমিংয়ের সেরা অভিজ্ঞতা দিতে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই মনিটরটি।

নতুন এই মনিটরে রয়েছে ২৭ ইঞ্চির ডাব্লিউকিউএইচডি (২৫৬০×১৪৪০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে, যা স্ট্যান্ডার্ড ফুল এইচডির তুলনায় অনেক বেশি নিখুঁত ও প্রাণবন্ত ভিজ্যুয়াল উপহার দেয়। দ্রুতগতির ভিডিও, হাই-ফ্রেম গেমিং কিংবা মাল্টিটাস্কিংকে আরও মসৃণ করতে এতে দেওয়া হয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম।

দীর্ঘক্ষণ মনিটরের সামনে কাজ করার সুবিধা দিতে এবং চোখের ক্লান্তি কমাতে ব্যবহার করা হয়েছে এসারের নিজস্ব ‘ভিশন কেয়ার’ (VisionCare) প্রযুক্তি। সংযোগ সুবিধার জন্য মনিটরটিতে রয়েছে দুটি এইচডিএমআই (HDMI) পোর্ট এবং একটি ভিজিএ (VGA) পোর্ট। এছাড়া চমৎকার অডিও অভিজ্ঞতার জন্য এতে দেওয়া হয়েছে বিল্ট-ইন ১ ওয়াটের দুটি স্টিরিও স্পিকার। এর আল্ট্রাস্লিম সাদা রঙের প্রিমিয়াম নকশা যেকোনো আধুনিক অফিস বা ডেস্কে চমৎকার মানিয়ে যায়।

৩ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এসার এসএ২৭২ইউপি১ মনিটরটির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা। স্মার্ট টেকনোলজিসের যেকোনো অনুমোদিত ডিলার, শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে মনিটরটি পাওয়া যাচ্ছে।