আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার কাহালু উপজেলার ২নং কালাই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ইতোমধ্যে কয়েকজন সম্ভাব্য প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন এবং নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।
এছাড়া আরও বেশ কয়েকজন ব্যক্তি প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে বেশ আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২নং কালাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর সবুর খাঁন। দলীয় সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন তিনি।
এদিকে ইউনিয়নের সাধারণ জনগণের প্রত্যাশা পূরণে আমি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে একটি আধুনিক, সুন্দর ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনে কার্যকর ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। তার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমি দলীয় ভাবে নির্বাচনে অংশ নিতে চাই। দল আমাকে মনোনয়ন দিলে আমি কালাই ইউনিয়ন পরিষদে নাগরিক সেবাসহ প্রদান করা সহ ভাতাভোগীর তালিকা প্রকাশ করে সুষম বন্টন করে দিব ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে ২নং কালাই ইউনিয়ন পরিষদকে মাদক সন্ত্রাস ও বাল্য বিবাহ মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।