সিরাজগঞ্জে ভ্রাম্যমান আদালতে বাস চালককে জরিমানা করা ও হ্যান্ডকাপ পড়ানো হয়। পরে বাস শ্রমিকরা সড়কে অবরোধ করে।
রবিবার (২৬) জুলাই বিকেল ৪টার দিকে পৌর শহরের বাজার স্টেশনে শ্রমিকরা অবরোধ পালন করে। অবরোধকারীরা বাজার স্টেশন ও ঢাকা রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক আটকিয়ে অবরোধ করে। এই অবরোধের কারণে শহরের সাধারণ মানুষ চলাচলের চরম দুর্ভোগে পড়ে। এই অবরোধ করার কারণে শহরের সকল রিক্সা অটো সকল যানবাহন চলাচলে চরম বিপাকে পরে চালক রা।
সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলাতান তালুলদার বলেন বাজার স্টেশন এ কাজিপুরের বাস আসার পরে জ্যামের কারনে বের হতে না পেরে পরে ভ্রাম্যমান আদালত এসে ড্রাইভারকে জরিমানা করে ও হ্যান্ডকাপ পড়ায় । এই কারণেই বাস শ্রমিকরা অবরোধ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল হাসান বলেন বাজার স্টেশনে শম্পা হোটেলের সামনে বাস দাঁড়ানো নিষেধ। কিন্তু বাস সেখানে থাকার কারণে ভ্রাম্যমান আদালত এসে জরিমানা করেও হ্যান্ডকাপ পরাই ড্রাইভারকে। পরে বাস শ্রমিকরা অবরোধ করে। বিষয়টি সমাধান হওয়ার পরে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।