রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই সকাল ১০:৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃদা) আনোয়ারুল ইসলাম পাইলট, কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূলে নিয়মিত মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং জুয়া খেলা বন্ধে নানাবিধ প্রতিরোধমূলক ব্যবস্থা ও আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও পুলিশ বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয় সভা থেকে।