সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে বাবুল মিয়া( ৫২) নামে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৩) জুলাই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়ার মৃত্যু হয়৷ নিহত বাবুল মিয়া সদর উপজেলার বাহুকা ইউনিয়নের বন বিষয়ক সম্পাদক ও বহুকা ইউনিয়ন এর 9 নং ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ সভাপতি ছিলেন।নিহত বাবুল মিয়া বাহুকা ইউনিয়নের মৃত রমজান আলির ছেলে।
জেল সুপার জানান বিস্ফোরক মামলায় গত এক মাস ধরে বাবুল মিয়া কারাগারে বন্দী ছিলেন।এবং তার অনেক আগে থেকেই শারিরীক অসুস্থ ছিলেন।কিন্তু হঠাৎ করেই গত বুধবার( ২২)জুলাই অসুস্থ হয়ে পরে রাতে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং তিনি চিকিৎসাধীন থাকাকালীন মারা জান।