চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় ৭ দিন ব্যাপী (২১শে জুলাই থেকে ২৭শে জুলাই) বৃক্ষ ও পরিবেশ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন এবং বৃক্ষরোপণের উপকারিতা নিয়ে আলোচনা সভা, প্রদর্শনী ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, শিক্ষক, কৃষক এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশগ্রহণ করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক জনাব মোঃ শরিফুজ্জামান শরীফ। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার রুহুল কবির খান।
এসপি রুহুল কবির খান তার বক্তব্যে বলেন’ বৃক্ষ ও প্রাণীকুল একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রুত ভাবে জড়িত মানুষের বেঁচে থাকার মূল উপকরণ অক্সিজেন বৃক্ষ থেকেই পাওয়া যায় আর মানুষ যে ক্ষতিকর আর মানুষ যে ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করে তা বৃক্ষ গ্রহণ করে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমানে নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছি। যুবসমাজকে শুভ কাজে এগিয়ে আসার আহ্বান করে আরো বলেন যুবকরা ইচ্ছা করলে সমাজকে বদলে দিতে পারে তারা যেমন এ ধরনের সুন্দর মেলার আয়োজন করতে পারে তেমনি মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে পারে মাদক এক মরণ ফাঁদ এবং এটি একটি সামাজিক ব্যাধি মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না বরং পরিবার ও সমাজে চরম সংকট সৃষ্টি করে পাশাপাশি পারিবারিক নজরদারি ও সামাজিক সচেতনতা বাড়িয়ে তরুণ সমাজকে রক্ষা করতে হবে।
মেলার দ্বিতীয় দিনের আলোচনা সভায় চিরন্তনের স্বত্বাধিকারী জেনারেল সভাপতিত্বে এবং দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিওনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিচালিত হয় বিশেষ অতিথি বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা জীবননগর সার্কেল) শেখ মোঃ নুরুল্লাহ, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম দর্শনে পৌর বিএনপির অন্যতম সমন নায়ক এনামুল হক শাহ মুকুল, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল আলম অপু, কেরু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম।
বৃক্ষ মেলা পরিদর্শন করে মেলা প্রাঙ্গণে হরেক রকমের ফলজ , বনজ ও ঔষধী গাছের চারা ব্যক্তির স্টল ছাড়াও এসেছে মনোহরী খেলনা ও খাবার সামগ্রির হরেক রকম দোকান । পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলাসহ নানা আয়োজন আলোচনা পর্বের শেষে শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।