সাতক্ষীরার শ্যামনগরে “জুলাই শহীদ দিবস-২০২৬° উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুন বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদের হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনকের সভাপতিত্বে “জুলাই শহীদ দিবস-২৬” এর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন, গেজেট ভুক্ত আহত জুলাই যোদ্ধা আব্দুর রহমান, বিএনপি নেতা মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জিয়াদ আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, মর্ডান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ, মাসুম বিল্লাহ এবং জুলাই যোদ্ধাদের গর্বিত অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।আলোচনা সভায় বক্তারা জুলাই যোদ্ধাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী জুলাই যোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় ও আহত জুলাই যোদ্ধাদের শারীরিক সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল খালেক উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।