চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নে মুজিব নগর সড়কে বাসের চাপায় সিয়াম(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল সোমবার দুপুর ১ টার দিকে রাস্তা পার হবার সময় এই দুর্ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম তার দাদির সঙ্গে ভ্যানে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। ভ্যান থেকে নেমে রাস্তা পার হবার সময় দর্শনা – মুজিব নগর সড়কে দামুড়হুদার উপজেলার কুড়ুলগাছিইউনিয়নের কামার সপাড়া ধান্যঘরা গ্রামের ক্লাব ঘরের কাছে দ্রুতগতির একটি বাস (রেখা পরিবহন )যার নং ঢাকা মেট্রো-ব ১৪-২৮২৯ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিস্তেজ হয়ে পড়ে। আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশু সিয়াম ধান্যঘরা গ্রামের পলাশের ছেলে।দূর্ঘটনার পর পরই বাসটি আটক করে দর্শনা থানা পুলিশ এবং বর্তমানে তা দর্শনা থানা হেফাজতে রয়েছে।শিশু সিয়ামের লাশ তার বাড়ি পৌঁছালে পরিবারে শোকের মাতম চলতে থাকে।রেখা গাড়ির দায়িত্বে থাকা কার্পাসডাঙ্গার ব্যাক্তি বর্গ ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শিশু সিয়ামের পরিবারের পাশে দাড়িয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। স্থানীয় ইউপি সদস্য শাহ মো:ফরহাদ হোসেন বলেন ঘটনা শোনার পরপরই আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যায়।আপনারা সকলে তার ও তার পরিবারের জন্য দোয়া করবেন যাতে তার পরিবার এ শোক সইতে পারে।এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, নিহত শিশুটি বর্তমানে হাসপাতালে আছে। এখনো পর্যন্ত মৃত্যুর পরিবারের পক্ষ থেকে কোন মামলা করে নাই।এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল সোমবার রাত ৮ টার দিকে ধান্যঘরা গ্রাম্য কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।