ধামইরহাটে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ত করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিষ কুমার সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সম্পাদক মোঃ হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান, সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ কামরুজ্জামান, নায়েবে আমীর মাওঃ আতাউর রহমানসহ বিভিন্ন পদের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রনেতা এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
সভায় আগামী ১৭ জুলাই জুলাই শহীদ দিবস পালনে ধামইরহাট উপজেলায় ও প্রত্যেক বিদ্যালয়ে আলোচনা সভা এবং দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। শহীদ দিবস পালন উপলক্ষে শিশুদের রচনা প্রতিযোগীতাসহ বিভিন্ন আয়োজন রাখা হয়।