এম. শুভ পাঠানকে নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের ধারণা থাকতে পারে। তবে প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু ইতিবাচক গুণ থাকে, আর তাঁর ক্ষেত্রে সেই গুণগুলোর মধ্যে অন্যতম হলো মানবিকতা ও সমাজসেবার প্রতি আন্তরিকতা।
তিনি দীর্ঘদিন ধরে নীরবে বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা ও দ্বীনি প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করে আসছেন। অনেক অসহায় ও এতিম হাফেজ শিক্ষার্থীর শিক্ষার দায়িত্বও তিনি নিজ উদ্যোগে গ্রহণ করেছেন। এসব কাজ তিনি প্রচার বা লোকদেখানোর উদ্দেশ্যে নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে করে থাকেন।
নিজ গ্রামের মরহুম পিতা টিপু পাঠানের দানকৃত জমিতে তিনি নিজ অর্থায়নে একটি জামে মসজিদ নির্মাণ করেছেন। পাশাপাশি সেখানে একটি মাদ্রাসার নির্মাণকাজও চলমান রয়েছে।
এছাড়াও তাঁদের পারিবারিক কবরস্থান এলাকার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। বিভিন্ন সময়ে তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
শুধু বাহ্যিক পরিচয় দেখে একজন মানুষকে বিচার করা উচিত নয়। একজন মানুষের প্রকৃত মূল্যায়ন তাঁর কর্ম, সততা, মানবিকতা এবং সমাজের প্রতি অবদানের ভিত্তিতেই হওয়া উচিত। যারা এম. শুভ পাঠানকে কাছ থেকে চেনেন এবং তাঁর কাজ সম্পর্কে অবগত, তাঁরাই তাঁর ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলীর যথার্থ মূল্যায়ন করতে পারবেন।
পৌর এলাকার সনকান্দায় বর্ষাকালে একটি মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ত। একই সঙ্গে গ্রামবাসীকেও চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এই সমস্যা সমাধানে এম. শুভ পাঠান নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেন, যার ফলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়।
তিনি পাঠান পরিবারের সন্তান এবং মরহুম টিপু পাঠানের একমাত্র উত্তরসূরি।
শিক্ষাগত যোগ্যতা
– এসএসসি: জামালপুর জিলা স্কুল
– এইচএসসি: সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর
– এলএল.বি. (অনার্স): সাউদান ইউনিভার্সিটি
রাজনৈতিক পরিচয়
তিনি শৈশব থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবনে জামালপুর পৌর ছাত্রদলের ৫ নং ওয়ার্ড শাখার সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এবং জামালপুর জেলা আইন ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। এছাড়াও বিএনপির সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি জামালপুর পৌরসভার একজন আলোচিত মেয়র পদপ্রার্থী হিসেবে পরিচিতি লাভ করেছেন।