গতকাল ( ০৮’জুলাই,২৬ ইং) বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক পরিকল্পনা এবং আগামী দিনের নির্বাচনী রূপরেখা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, “নির্বাচিত হলে উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।
সমাজ গঠনে এবং সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রার্থীর কাছে নানামুখী প্রশ্ন করেন এবং ইঞ্জিনিয়ার সুজা অত্যন্ত আন্তরিকতার সাথে সেগুলোর উত্তর দেন।
পরিশেষে, উপজেলার সার্বিক শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।