‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় ২০২৬ রোপা আমন মৌসুমে কৃষি প্রণোদনা ও ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী।
অনুষ্ঠানে রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা, সবজির বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাইমুর রহমান লিখন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখার উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক খান সুমন ও শেখ হুমায়ুনসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।