পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে নওগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাগড়া দুর্গাপুর এলাকায় জনৈক কাজলের পরিত্যক্ত ব্রয়লার ঘরের ছাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আশিক মাহমুদ (২২), পিতা: মো. এনামুল হক, সাং: মাস্টারপাড়া, মো. সোবাহান ওরফে রাজ (২২), পিতা: মো. বাবলু সরদার, সাং: দুর্গাপুর হিন্দুপাড়া, মো. শাহিন আলম (২২), পিতা: মো. আবুল কালাম আজাদ, সাং: উকিলপাড়া। তারা সবাই নওগাঁ সদর থানা ও জেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তারা নওগাঁর বাইরে থেকে গাঁজা সংগ্রহ করে এনে নিয়মিত সেবন করতেন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নওগাঁ সদর থানা পুলিশ।