জয়পুরহাটের কালাই উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) প্রজেক্ট”-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মোঃ মতিউর রহমান, সহ-সুপার মোঃ অলিউল্লাহ, সহকারী শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মতিন, মোঃ আহসান হাবিব, মোঃ রায়হান ও মোছাঃ নিলুফা।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আব্দুল করিম (বিএসসি), মোঃ নাজমুল হক শামীম (বিএসসি), মোঃ বেলাল (বিএসসি), ইংরেজি শিক্ষক মোঃ নূর মোহাম্মদ এরশাদ, বাংলা শিক্ষক মোঃ হক শাহ, মোছাঃ রানী ও মোছাঃ মাহমুদা।

আরও উপস্থিত ছিলেন ল্যাব সহকারী মোঃ রাজু আহম্মেদ, দপ্তরি মোঃ আলম, ইবতেদায়ী শিক্ষক মোঃ ওবাইদুল ও মোছাঃ লিপি আক্তার, আয়া শাকিলা এবং দারোয়ান মোঃ জহুরুল।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে জলবায়ু সচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।