জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালি সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ-২০২৬-২০২৭’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।