, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে টহল, নিরাপত্তা জোরদার ভাঙ্গুড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার বড়লেখা (লাতু) সীমান্তে বিজিবির অভিযানে ১ জনসহ ১৬ পিস ইয়াবা উদ্ধার। চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা হোয়াইক্যংয়ে আগুনে অলি মাস্টারের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা ডুলাহাজারা বাজার থেকে ইয়াবা মামলার আসামি গ্রেপ্তার ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ বিধবার মরদেহ উদ্ধার শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন পৌরসভা একাদশ ইনানীর রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে কাঁদছেন নারী

নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে টহল, নিরাপত্তা জোরদার

৩

নওগাঁ জেলার উপজেলা পত্নীতলা–সাপাহার–পোরশা–সরাইগাছি–আড্ডা–চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ডমিনেন্ট পেট্রোলিং এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছে নওগাঁ জেলা পুলিশ। গতকাল রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

পুলিশ সুপার জানান, এ আঞ্চলিক মহাসড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে দস্যুতা ও ডাকাতি কঠোর হস্তে দমন করবে নওগাঁ জেলা পুলিশ। সড়কে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।

এদিকে, সড়কে অপরাধ প্রতিরোধে পুলিশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সরাইগাছিতে পুলিশ সুপারসহ নওগাঁ জেলা পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন স্থানীয় বেশ কয়েকজন। এ সময় ডাকাতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখায় তাঁরা পুলিশকে অভিনন্দন জানান। পাশাপাশি সড়কে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ সুপার আশ্বস্ত করে জানান, নওগাঁ জেলার এই সড়কে মানুষ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে চলাচল করতে পারেন, সে জন্য তিনি ও তাঁর দল নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। যেকোনো নিরাপত্তাজনিত প্রয়োজনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগ

এএসপি, সাপাহার সার্কেল: ০১৩২০-১২৩৫৬৫

অফিসার ইনচার্জ, সাপাহার থানা: ০১৩২০-১২৩৮২৪

অফিসার ইনচার্জ, পোরশা থানা: ০১৩২০-১২৩৮৫০

পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-১২৪৪৯৮

বার্তা: সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতা অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আপডেট সময় ০৭:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬