, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সোনা ও নগদ টাকা ছি-নতা-ইয়ের সময় স্বর্ণ ব্যবসায়ীকে কু-পি-য়ে হ-ত্যা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় রুহুল কবির রিজভীকে রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন। লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন মাগুরার শ্রীপুর থানার টুপিপাড়া গ্রামে অবস্থান করছে একটি মেয়ে মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানও জ-রি-মানা টাঙ্গাইলের ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত রহবলেই ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন শেখ হাসিনাকে ফেরত আনা হলে প্রচলিত আইন অনুযায়ী গ্রেফতার করা হবে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ঠাকূরগাঁওয়ে চিনি কল পরিদর্শন করলেন বিএসএফআইসি চেয়ারম্যান কাউনিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌ-ন নিপীড়নের অভিযোগ, শিক্ষক পলাতক

মাগুরা শ্রীপুর সরকারি সার অ-বৈ-ধ মজুদ ও কা-লো-বাজা-রি, গ্রে-প্তা-র ২

১৭

মাগুরার শ্রীপুর উপজেলায় সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) মাগুরা জেলা পুলিশ আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, দেশের বিভিন্ন স্থানে অসাধু ডিলারদের কারসাজি, কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির কারণে কৃষকরা চরম ভোগান্তিতে পড়ছেন। এরই পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশনার আলোকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিট থেকে ৬ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিট পর্যন্ত মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের সাকিনস্থ শহিদ জোয়াদ্দারের বসতবাড়ি ও গুদাম এবং নবাব জোয়াদ্দারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

এ ঘটনায় মো. শাহীন জোয়াদ্দার (৫৫) ও নবাব জোয়াদ্দার (৫৮) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারির অভিযোগে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার অবৈধ মজুদ ও কালোবাজারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে সরকারি সার অবৈধভাবে মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। পাশাপাশি এ ধরনের অনিয়মের তথ্য পুলিশকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

সোনা ও নগদ টাকা ছি-নতা-ইয়ের সময় স্বর্ণ ব্যবসায়ীকে কু-পি-য়ে হ-ত্যা

মাগুরা শ্রীপুর সরকারি সার অ-বৈ-ধ মজুদ ও কা-লো-বাজা-রি, গ্রে-প্তা-র ২

আপডেট সময় ০৬:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬