, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ভর্তি সংক্রান্ত সব তথ্য এখন এক প্ল্যাটফর্মে, ‘অ্যাডমিশন হাব’ পিরোজপুরে ডিবি অভিযানে৫০০ গ্রাম গাঁ-জা ও ২০ পিস ই-য়া-বা-সহ দুই কারবারি গ্রেফ-তার বকশীগঞ্জে বৃদ্ধার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকূরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক ও চেকপোস্টে সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন কাউনিয়ায় KICHIP প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, দেবীগঞ্জে শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুকে সংবর্ধনা ব্যক্তিগত ইমেজ নষ্ট করার উদ্দেশ্যেই ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার বিরুদ্ধে অপপ্রচার ভাইভা দিতে ঢাকায় আসা হলো না মিশার, সড়কেই থামল স্বপ্নযাত্রা”

বকশীগঞ্জে বৃদ্ধার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 17

বকশীগঞ্জে বৃদ্ধার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

২৪

জামালপুরের বকশীগঞ্জে এক বৃদ্ধার বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চর গ্রামে এই ঘটনা ঘটে। এতে টিনের দুচালা বসত ঘর, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা সোমবার (৭ সেপ্টেম্বর ) দপুরে বকশীগঞ্জ থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চর গ্রামের মৃত আ: করিমের স্ত্রী নুরেদা বেগম (৬০) তার মেয়ের বাড়িতে বেড়াতে যান। বৃদ্ধা নুরেদা বেগম বাড়িতে না থাকায় রোববার দিবাগত গভীর রাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুনে ভস্মীভূত যায় ওই বৃদ্ধার বসত ঘর। এতে করে ঘরে থাকা জমি বিক্রির নগদ ২ লাখ টাকাসহ সাড়ে ৪ লাখ টাকার গৃহস্থালির জিনিষপত্র ভস্মীভূত হয়।

এঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বৃদ্ধা নুরেদা বেগম বলেন , আমি আমার চার মেয়েকে জমি লিখে দেওয়ায় আমার সৎ ছেলে ও সৎ নাতিরা ক্ষুব্ধ হয়। সম্পত্তি না পাওয়ায় দীর্ঘদিন ধরে আমাকে মারধর ও বাড়ি থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে আসছিল তাঁরা। এর জের ধরেই তাঁরা আমার বসত ঘরে আগুন দিয়েছে। আমি এর বিচার চাই।

বসত ঘরে আগুন দেওয়ার ঘটনায় বৃদ্ধা নুরেদা বেগম বকশীগঞ্জ থানায় তাঁর সৎ ছেলে শাজাহান, নাতি মো. সাইফুল, আমিনুল হক সহ ৮ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বকশীগঞ্জে বৃদ্ধার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৫:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬