, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচীর অযৌক্তিক- পানিসম্পদ প্রতিমন্ত্রী মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস দু-র্ঘ-টনা, নি-হ-ত ৪ কাজিপুরের ছালা ভরা বাজার এখন ফার্নিচারের ঐতিহ্য কক্সবাজারে গু-লি-বর্ষণ মা-ম-লার আসামি মুবিন র‌্যাবের হাতে আ-ট-ক বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত বড়লেখায় খালে ভাসছিল নবজাতকের ম-র-দেহ, নৃ-শং-স-তায় ক্ষু-ব্ধ স্থানীয়রা শাহজাদপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’: পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা নেছারাবাদে মা-দ-কের বিরুদ্ধে কঠোর অবস্থান: ওসি মেহেদী হাসানের প্রশংসনীয় ভূমিকা নওগাঁ জেলার পোরশায় নকল নবীস আমির উদ্দিন বাবু সাময়িক বরখাস্ত

কক্সবাজারে গু-লি-বর্ষণ মা-ম-লার আসামি মুবিন র‌্যাবের হাতে আ-ট-ক

কক্সবাজার সদর উপজেলার আলীর জাহাল সিটি কলেজ এলাকায় চাঞ্চল্যকর গুলিবর্ষণ ও ইকরাম (৪০) হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মুবিন (২৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুবিন কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৫ জানায়, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন আলীর জাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো. ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়। ওই মামলায় মুবিন এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার পলাতক আসামি মুবিন লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মুবিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচীর অযৌক্তিক- পানিসম্পদ প্রতিমন্ত্রী

কক্সবাজারে গু-লি-বর্ষণ মা-ম-লার আসামি মুবিন র‌্যাবের হাতে আ-ট-ক

আপডেট সময় ০১:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬