সিরাজগঞ্জ,শাহজাদপুর পৌরসভার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জনাব সাবরিনা শারমিনের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর, ২০২৬) ‘ক্লিনিং ডে’-র অংশ হিসেবে শাহজাদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দাবারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। দিনব্যাপী এ অভিযানে এলাকার বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়।
অভিযানে এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা এমদাদুল হক নওশাদ এবং যুবদল নেতা আব্দুল্লাহসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়তে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাব পরিচালনা করা হবে। এডিস মশার বংশবৃদ্ধি রোধে এবং পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।

























