, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত টেকনাফে ৩ কেজি ক্রি-স্টাল মেথ আইস উ-দ্ধা-র, পালিয়ে গেল মা-দ-ক কারবারিরা বদলগাছি থেকে চু-রি হওয়া R15 মোটরসাইকেল পীরগঞ্জে উ-দ্ধা-র, গ্রে-ফ-তার ২ কেশরহাট বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ বাউজা ঈদ: আনন্দ ও উৎসবের রঙে রাঙানো একদিন ভাঙ্গুড়ায় অনলাইন জু-য়ার এজেন্টের বি-রু-দ্ধে থানায় অভিযোগ বিএডিসিতে ফোরম্যান ও ডিপ্লোমাধারীদের প্রকৌশলী পদে পদায়ন, বাকৃবিতে প্রতিবাদ বড়লেখায় মুন্নির মৃ-ত্যু, ময়না-তদ-ন্তে ‘আ-ত্ম-হ-ত্যা-জনিত মৃ-ত্যু শাহজাদপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাকৃবির সোহরাওয়ার্দী হলে সিনিয়র-জুনিয়রদের ফুটবল উৎসব

জুমার নামাজে কানায় কানায় পূর্ণ আলাউদ্দিন মাষ্টার বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ

১২

পবিত্র জুমার দিনে শত শত মুসল্লির উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া তমিজদ্দিন মৃধার পাড়ার আলাউদ্দিন মাষ্টার বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ। দৌলতদিয়া এলাকার অন্যতম বৃহৎ এই মসজিদে আশপাশের প্রায় ১০টি সমাজের মানুষ নিয়মিত নামাজ আদায় করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায়ের জন্য দুপুরের আগেই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন মুসল্লিরা। একপর্যায়ে শত শত মুসল্লির উপস্থিতিতে মসজিদটি পরিপূর্ণ হয়ে ওঠে। পবিত্র ও শান্তিপূর্ণ পরিবেশে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।

জুমার নামাজের আগে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুল হক মুন্সি কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। তিনি মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার আহ্বান জানান এবং মহান আল্লাহর নির্দেশ মেনে চলা, সৎ পথে থাকা ও নেক আমল করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

হুজুরের বয়ানে নামাজের গুরুত্ব, আল্লাহর প্রতি আনুগত্য এবং ইসলামী জীবনব্যবস্থা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। তাঁর হৃদয়গ্রাহী বয়ান মুসল্লিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এলাকার মুসল্লিরা জানান, মাওলানা এনামুল হক মুন্সি একজন ভালো মনের মানুষ এবং অত্যন্ত সুন্দরভাবে মানুষকে আল্লাহর পথে চলার আহ্বান জানান। তাঁর বয়ানে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে তুলে ধরা হয়।

জুমার নামাজ শেষে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে মসজিদের মুসল্লিসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

স্থানীয়দের মতে, আলাউদ্দিন মাষ্টার বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয়; বরং এটি এলাকার ধর্মপ্রাণ মানুষের মিলনস্থল ও ইসলামী শিক্ষা চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

জুমার নামাজে কানায় কানায় পূর্ণ আলাউদ্দিন মাষ্টার বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ

আপডেট সময় ১২:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬