, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত টেকনাফে ৩ কেজি ক্রি-স্টাল মেথ আইস উ-দ্ধা-র, পালিয়ে গেল মা-দ-ক কারবারিরা বদলগাছি থেকে চু-রি হওয়া R15 মোটরসাইকেল পীরগঞ্জে উ-দ্ধা-র, গ্রে-ফ-তার ২ কেশরহাট বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ বাউজা ঈদ: আনন্দ ও উৎসবের রঙে রাঙানো একদিন ভাঙ্গুড়ায় অনলাইন জু-য়ার এজেন্টের বি-রু-দ্ধে থানায় অভিযোগ বিএডিসিতে ফোরম্যান ও ডিপ্লোমাধারীদের প্রকৌশলী পদে পদায়ন, বাকৃবিতে প্রতিবাদ বড়লেখায় মুন্নির মৃ-ত্যু, ময়না-তদ-ন্তে ‘আ-ত্ম-হ-ত্যা-জনিত মৃ-ত্যু শাহজাদপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাকৃবির সোহরাওয়ার্দী হলে সিনিয়র-জুনিয়রদের ফুটবল উৎসব

গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র আহত, শরকি দিয়ে মাথায় আ-ঘা-তের অভিযোগ

গোপালগঞ্জের চর বাশুড়িয়া এলাকায় গোসল করতে গিয়ে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইনামুল শেখ নামের ওই কিশোরের মাথায় শরকি দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

আহত ইনামুল চর বাশুড়িয়া গ্রামের বাসিন্দা ইয়াদ আলী শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসলের জন্য বাড়ির বাইরে গেলে ইনামুলের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে মোরাদ শেখ, মিরাজ শেখ ও শান্ত শেখ তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার মাথায় শরকি দিয়ে আঘাত করা হয় বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আঘাতের কারণে ইনামুল আহত হলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যান।

ভুক্তভোগীর পরিবারের আরও অভিযোগ, ঘটনার সময় ইনামুলকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা বলা হয়। পাশাপাশি তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত—এমন পরিচয় টেনে তাকে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় রাজা শেখকেও জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

তবে অভিযুক্ত মোরাদ শেখের মা অভিযোগের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার ভাষ্য, ইনামুলের সঙ্গে তার নাতি শান্ত শেখের প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে শান্ত শেখই ইনামুলকে মারধর করে।

ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় প্রকৃত ঘটনা জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র আহত, শরকি দিয়ে মাথায় আ-ঘা-তের অভিযোগ

আপডেট সময় ১২:৩০:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬