, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী চট্টগ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রামুতে গ্রেপ্তার চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন বাকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও আনন্দ র‍্যালি ‎ লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা

ধলাহার ইউপিতে গ্রাম আদালতে জনমনে ফিরেছে স্বস্তি, কমছে ভোগান্তি, বাড়ছে নাগরিক সেবা

৯৬

দিন যত যাচ্ছে, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবার মানও তত বাড়ছে। আধুনিকতার ছোঁয়ায় মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের পাশাপাশি ইউনিয়ন পরিষদগুলোতে সহজেই মিলছে বিভিন্ন নাগরিক সেবা। এরই ধারাবাহিকতায় গ্রাম আদালতের কার্যক্রমও সাধারণ মানুষের কাছে আস্থা ও স্বস্তির জায়গা তৈরি করেছে।

এমন চিত্র দেখা গেছে জয়পুরহাটের ১ নম্বর ধলাহার ইউনিয়ন পরিষদে। নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউনিয়ন পরিষদটি। এতে গ্রামবাসীর সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখার সুযোগ সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে জানা যায়, প্রতি বৃহস্পতিবার ধলাহার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। মামলা দায়েরের পর উভয় পক্ষের বক্তব্য, প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়। ফলে দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত খরচ ছাড়াই স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।

ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোজাম্মে হক-এর নেতৃত্বে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রাম আদালতের পাশাপাশি পরিষদের বিভিন্ন নাগরিক সেবাও নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বজলুর রশিদ এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মানিক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালত পরিচালনার ফলে জমি-জমা, পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিরোধ স্থানীয় পর্যায়েই সমাধানের সুযোগ তৈরি হয়েছে। এতে আদালতে মামলা নিয়ে যাওয়ার ভোগান্তি ও সময় কমছে এবং গ্রামীণ সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করছে।

স্থানীয়রা জানান, ধলাহার ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালত পরিচালনার কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা বেড়েছে।

তৃণমূল পর্যায়ে বিচারপ্রাপ্তির এই ব্যবস্থা অব্যাহত থাকলে নাগরিক সেবার পাশাপাশি দ্রুত ও সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে মনে করছেন তারা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার

ধলাহার ইউপিতে গ্রাম আদালতে জনমনে ফিরেছে স্বস্তি, কমছে ভোগান্তি, বাড়ছে নাগরিক সেবা

আপডেট সময় ০৫:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬