, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান চাকমারকুল ক্যাম্পের বাইরে দুই নিখোঁজ কিশোর-কিশোরী উদ্ধার পিরোজপুর সদর ও নাজিরপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার নওগাঁর পত্নীতলায় সারাদিন ব্যাপী সোনালিকা সার্ভিস ডে, অংশ গ্রহন ৫০০ অধিক ৫০হাজার ইয়াবাসহ ১জন রোহিঙ্গা যুবককে আটক করেছে ৬৪ বিজিবি নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ। পূজামণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি-১৫ কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা

শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

৯৬

নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানবাহনের শৃঙ্খলা ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বালুডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি যানবাহন চলাচল ও পার্কিং ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় পুলিশ সুপার শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং টার্মিনাল এলাকায় যানবাহন পার্কিং ও যাত্রী ওঠানামার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যানজট ও জনদুর্ভোগ কমাতে চালক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানান।

নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট হিসেবে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিরসনে টার্মিনাল এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান

শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

আপডেট সময় ০৫:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬